English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৭ ১৭:২০

‘প্রত্যেক বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে’

নিজস্ব প্রতিবেদক
‘প্রত্যেক বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের জনসভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫’র পর থেকে দেশে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। ১০ জানুয়ারি বাঙালির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের অবিসংবাদিত নেতা ফিরে এসেছিলেন। তিনি একটি স্বাধীন দেশ কিভাবে পরিচালিত হবে সেই পথ দেখিয়েছিলেন। একটি বিধ্বস্ত দেশকে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। প্রতিটি মানুষের মনে উন্নয়নের আশা জেগেছিল। ঠিক সেই সময় অন্ধকার ১৫ আগস্ট নেমে এসেছিল।

প্রধানমন্ত্রী আরো বলেন, সোহরাওয়ার্দী মাঠ থেকে দেশ স্বাধীনের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানের হানাদার বাহিনী এই উদ্যানে আত্মসমর্পণ করে।