English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ২২:০৯

‘শিগগিরই সব ‘জঙ্গি‘ ধরা পড়বে’

নিজস্ব প্রতিবেদক
‘শিগগিরই সব ‘জঙ্গি‘ ধরা পড়বে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খাঁন কামাল বলছেন, শিগগিরই সব ‘জঙ্গি’ ধরা পড়বে। ‘বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গি নেতা নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনী অনেক দিন ধরে খুঁজছিল।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ধানমণ্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, উত্তরবঙ্গে যত কিলিং হয়েছে এর সঙ্গে সাদ্দাম জড়িত ছিল। আর মারজান হল এই সমস্ত পরিকল্পনাকারীদের একজন এবং সে একটু উঁচু পর্যায়ের সন্ত্রাসীদের নেতৃত্ব দিত।

বাংলাদেশে পালিয়ে থাকার মত কোনো জায়গা জঙ্গিদের আর থাকবে না মন্তব‌্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে।