English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১১:১৫

এমপি লিটন হত্যার ঘটনায় আটক ১৫

নিজস্ব প্রতিবেদক
এমপি লিটন হত্যার ঘটনায় আটক ১৫

গাইবান্ধা: গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

রংপুর মেডিকেলে তার মরদেহের ময়না তদন্ত শেষে আনা হবে ঢাকায়। জানাজা হবে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। 

রংপুর মেডিকেলে গেছে, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে আওয়ামী লীগের ৩ সদস্যের প্রতিনিধি দল। হত্যার ঘটনার প্রতিবাদে সুন্দরগঞ্জে চলছে, সকাল-সন্ধ্যার হরতাল। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। চলছে না যানবাহনও। 

এছাড়া ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।