English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১০:৫০

ইমরান-নাদিয়ার বিয়ে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ইমরান-নাদিয়ার বিয়ে সম্পন্ন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের সঙ্গে নাদিয়া নন্দিতা ইসলামের বিয়ে শনিবার সম্পন্ন হয়েছে।

বিয়েতে দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গণজাগরন মঞ্চের ডা. ইমরানের সহকর্মীরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে গণজাগরণ মঞ্চের একজন কর্মী নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার সন্ধ্যায়  ঘরোয়াভাবে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, নাদিয়া নন্দিতা ইসলাম আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে। শিক্ষামন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে পারিবারিক আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়।