English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ০৩:১১

‘লিটনের খুনিদের ধরতে গাইবান্ধায় ব্যাপক অভিযান চলছে’

নিজস্ব প্রতিবেদক
‘লিটনের খুনিদের ধরতে গাইবান্ধায় ব্যাপক অভিযান চলছে’

ঢাকা : গাইবান্ধা সুন্দরগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের খুনিদের দ্রুত ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার রাতে লিটন হত্যা নিয়ে সাংবাদিকদের আইজিপি এতথ্য জানান।

আইজিপি জানান, ঘটনার পর জড়িতদের ধরতে ইতোমধ্যেই পুলিশ অভিযানে নেমেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হবে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় তার নিজ বাসায় বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।