English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ০০:১২

নেচে-গেয়ে ইংরেজি নববর্ষ ২০১৭ বরণ

নিজস্ব প্রতিবেদক
নেচে-গেয়ে ইংরেজি নববর্ষ ২০১৭ বরণ

ঢাকা : বিকট শব্দ, বর্ণিল আতশবাজির আলো আর নেচে-গেয়ে তারুণ্য বরণ করে নিল ইংরেজি নববর্ষ ২০১৭ কে। ঘড়ির কাটায় রাত ১২টা ১ মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে কেঁপে উঠে রাজধানীসহ পুরো দেশ।  

শনিবার দিবাগত রাতে রাজধানীর আকাশ বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠে।

নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী ঢাকায় ১০,০০০ পুলিশ নিয়োগ করা হলেও নববর্ষ বরণের বাঁধ ভাঙা উল্লাসে যেন সব কিছুই তুচ্ছ। দুর্সাহসিক তারুণ্য এদিনটি বরণে মেতে উঠে উল্লাসে। সাউন্ড বক্সে বাজনা, আতশবাজি এবং মুহুরমুহ পটকা শব্দে কেপে উঠে রাজধানীসহ গোটা দেশ।

এতো সবের পরও সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। পৃথিবী থেকে দূর হোক হিংসা, ঘৃণা, নিষ্ঠুরতা। নতুন বছরে মানুষের মন পরিপূর্ণ থাকুক নির্ভয়ে, নিঃসংশয়ে, আনন্দে আর সফলতার প্রাপ্তিতে এই কামনা দি ঢাকা পোস্টের পক্ষ থেকে।