English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ০১:২৭

জেএসসি-জেডিসির পরীক্ষার ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক
জেএসসি-জেডিসির পরীক্ষার ফল প্রকাশ আজ

২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। 

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি ও জেডিসির ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এর আগে সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল তুলে দেবেন শিক্ষা মন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, বেলা পৌনে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংপে হস্তান্তর করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করবেন মন্ত্রী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি থেকে জানা গেছে, সাড়ে ১২টা থেকে শিা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র/ শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএমএস, শিাবোর্ডগুলোর ওয়েবসাইট --এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

এবার দেশের ২৮ হাজার ৭৬১ শিা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষা পরীক্ষায় অংশ নেয়। এ বছর জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন। এর মধ্যে নয় লাখ ৪৯ হাজার ১৪৫ জন ছাত্র ও ১০ লাখ ৭৫ হাজার ২২৮ জন ছাত্রী। জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৩ লাখ ৭৮ হাজার ৪৭২ শিক্ষার্থী। এর মধ্যে এক লাখ ৭৫ হাজার ২২৮ ছাত্র ও এক লাখ ৯৯ হাজার ২৪৪ জন ছাত্রী। এ ছাড়া ৮টি বিদেশি কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় ৬৮১ শিক্ষা অংশ নেয়।