English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ০১:০০

রোহিঙ্গাদের আড়াই কোটি টাকা দিচ্ছে ইইউ

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের আড়াই কোটি টাকা দিচ্ছে ইইউ

মিয়ানমার নিরাপত্তা বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রায় আড়াই কোটি টাকার সমপরিমাণ তিন লাখ ইউরো মানবিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

এই সহায়তায় উপকূলীয় জেলা কক্সবাজারে নতুন আসা সাড়ে সাত হাজার রোহিঙ্গা উদ্বাস্তু সরাসরি উপকৃত হবে।

এ ব্যাপারে ইউরোপীয় কমিশনের মানবিক সহায়কা বিভাগের (ইসিএইচও) প্রধান রোমান ম্যাঝার বলেছেন, নাফ নদী পেরিয়ে সদ্য বাংলাদেশে আসা রোহিঙ্গা পরিবারগুলো সাথে করে কিছুই আসতে পারেননি। এ কারণে তাদের জন্য মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ইউরোপীয় কমিশন থেকে দেয়া সহায়তা কেবলমাত্র রোহিঙ্গা উদ্বাস্তুদের জরুরি প্রয়োজনই মেটাবে না, বরং মানসিকভাবেও তাদের সহায়ক হবে।

ইইউ’র সহায়তা রোহিঙ্গাদের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি, থাকার ব্যবস্থা, নিরাপদ পয়:নিষ্কাষণ পদ্ধতি ও গরম কাপড় সরবরাহ করবে। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে উদ্বাস্তুদের মধ্যে সবচেয়ে নাজুক জনগোষ্ঠিকে নগদ সহায়তাও দেয়া হবে। নিপীড়ন পরবর্তী মানসিক পরিস্থিতি সামাল দিতে তাদের সহায়তা দেয়া হবে।