English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০৭

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিএমএ নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিএমএ নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নবনির্বাচিত নেতৃবৃন্দ।

প্রতিনিধি দলের নেতৃত্বদেন বিএমএর নবনির্বাচিত সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যরা।

বিএমএ নেতৃবৃন্দ এ সময় ধানমন্ডি ৩২ নং রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ও বিএমএ সদ্য সাবেক মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, বিএসএমএমইউ উপাচার্য ডা. কামরুল হাসান খান, বিএমএ সহ-সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া ও ডা. জামালউদ্দিন খলিফা, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ, বিএমএ যুগ্ম-মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলনসহ বিএমএ ও স্বাচিপের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।