English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১১:৪০

চতুর্থ ধাপে স্মার্টকার্ড বিতরণ করা হবে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপে স্মার্টকার্ড বিতরণ করা হবে যেসব এলাকায়

ইসি সচিবালয়ের সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক গতকাল জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে চতুর্থ ধাপে রাজধানীর ছয়টি থানা এলাকার  কয়েকটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এই কার্যক্রম আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে।

এলাকাগুলো হলো- মিরপুর, গুলশান, সবুজবাগ, মতিঝিল, ধানমন্ডি ও লালবাগ থানার কয়েকটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ৭, ১১, ১২ এবং ২২ এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২,৩,৪,৭,৮,৯,১০,১১,১২,১৩,১৮,২৯,৩০ এবং ৩১ ওয়ার্ড। সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত এই কার্ড বিতরণের কাজ চলবে। ওই সময় প্রত্যেক ব্যক্তিকে স্মার্টকার্ড সংগ্রহের জন্য সঙ্গে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে।যার কার্ড তিনি ছাড়া অন্য কাউকে কার্ড দেয়া হবে না। যাদের কার্ড হারিয়ে গেছে তারা সংশ্লিষ্ট থানা জিডি করে তার কপি নিয়ে আসতে হবে।   এরআগে চলতি বছরের ৩ অক্টোবর থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। প্রথম ধাপে ৩ থেকে ১০ অক্টোবর রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডে, ১৩ থেকে ২০ অক্টোবর ২০ নম্বর ওয়ার্ডে, ২২ থেকে ২৬ অক্টোবর ২১ নম্বর ওয়ার্ডে এবং উত্তরার ১ নম্বর ওয়ার্ডে ৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।   দ্বিতীয় দফায় স্মার্টকার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতয়ালী থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে ২৫ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ১১ ডিসেম্বর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হয়।   তৃতীয় দফায় ২০ নভেম্বর থেকে গুলশান, সবুজবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, কোতয়ালী থানার কয়েকটি ওয়ার্ডে বিতরণ শুরু হয়। যা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।