English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৬ ২২:২৮

জেলা পরিষদ নির্বাচন: যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
জেলা পরিষদ নির্বাচন: যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

আগামীকাল বুধবার সারা দেশে একযোগে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল আহসানের সই করা 

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে ২৭ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় বেবি ট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। 

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এটা শিথিল থাকবে। 

এ ছাড়া হাইওয়ে, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।

জেলা পরিষদে যারা ভোট দিতে পারবেন

বিদ্যমান আইন অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মেয়র/চেয়ারম্যান, কাউন্সিলর/সদস্য, সংরক্ষিত মহিলা কাউন্সিলর/সদস্য জেলা পরিষদের নির্বাচনমণ্ডলীর সদস্য/ভোটার হবেন।

এ বিষয়ে বিদ্যমান আইনের ১৭ (১) ধারায় বলা হয়েছে, ‘প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও সব কমিশনার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান ও সব কমিশনার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সব সদস্যের সমন্বয়ে জেলার পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য নির্বাচকমণ্ডলী গঠিত হবে।’ 

তবে উপজেলা পরিষদে দু’জন করে ভাইস-চেয়ারম্যান থাকলেও আইনটি প্রণয়নের সময় এ পদ দু’টি উপজেলা পরিষদ আইনে না থাকায় নির্বাচকমণ্ডলীতে তাদের উল্লেখ নেই। এক্ষেত্রে আইন সংশোধন করে এটা অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।