English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৬ ২২:২২

মন্ত্রী-সাংসদদের এলাকা ত্যাগে স্পিকারের ই-মেইল

নিজস্ব প্রতিবেদক
মন্ত্রী-সাংসদদের এলাকা ত্যাগে স্পিকারের ই-মেইল

জেলা পরিষদ নির্বাচনে প্রভাব ঠেকাতে মন্ত্রী ও সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়ে ই-মেইল করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ১২টা থেকে আগামীকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী কেন্দ্রের আশপাশের এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি মেনে চলতে গতকাল সোমবার জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেয় নির্বাচন কমিশন। ওই চিঠি আমলে নিয়ে আজ মঙ্গলবার স্পিকারের কার্যালয় থেকে ই-মেইল করা হয়েছে।  সাংসদদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ই-মেইল চেক করার জন্যও বলা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।