ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
সাভারের কেন সাংবাদিক গ্রেফতার 'ষড়যন্ত্র' না 'কন্ঠরোধ'
বাংলাদেশে ঢাকার কাছে সাভার থেকে একজন সাংবাদিককে গ্রেফতারের পর পুলিশ বলছে, তার বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র লিপ্ত থাকার এবং এর অংশ হিসেবে মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রচার করার অভিযোগ আছে।
একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন নামে একটি সংবাদপত্রের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে শুক্রবার সন্ধ্যা বেলায় আশুলিয়ার কাছে বাইপাইল থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানা যাচ্ছে।
এসময় তার ল্যাপটপ, মোবাইল ফোন ও ব্যক্তিগত গাড়িটি পুলিশ জব্দ করে। এ নিয়ে আশুলিয়া থানার পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, ঘটনাটি গোয়েন্দা পুলিশ (ডিবি) দেখছে।
অবশ্য ডিবির উপ কমিশনার ও পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান মি. হুদার সর্বশেষ অবস্থান সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা হুদাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে জানান, তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল সন্ধ্যা বেলা আটকের পর রাতেই তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে, “প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে হুদা আশুলিয়ার পোশাক শ্রমিকদের আন্দোলন বেগবান করার চেষ্টা করেছেন এবং সরাসরি চক্রান্তে লিপ্ত হয়েছেন।’
পুলিশের ওই কর্মকর্তা জানাচ্ছেন, নাজমুল হুদার বিরুদ্ধে বিএনপির এক নেতার সঙ্গে মালয়েশিয়া গিয়ে ষড়যন্ত্র করবার এবং টেলিভিশন ও পত্রিকায় বেশ কিছু মিথ্যে সংবাদ প্রকাশের মাধ্যমে আশুলিয়া এলাকায় শ্রম অসন্তোষ ছড়ানোর চেষ্টা করবার প্রমাণ গোয়েন্দাদের হাতে আছে।
নাজমুল হুদার ফেসবুক টাইমলাইনে গিয়ে দেখা যায় তিনি গত ১২ই ডিসেম্বর মালয়েশিয়া সফরে যান এবং প্রায় প্রতিদিনই সফরে তার কর্মসূচীর নানারকম ছবি ফেসবুকে দিয়েছেন, ফেসবুক লাইভ করেছেন।
মালয়েশিয়ায় কয়েকদিন থাকার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন। মিথ্যে সংবাদ প্রকাশের উদাহরণ হিসেবে পুলিশের ওই কর্মকর্তা, বাংলাদেশ প্রতিদিনে ২২শে ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনেরও বরাত দেন, যেটির শিরোনাম ছিল 'থমথমে আশুলিয়া'।
এই প্রতিবেদনটি বাংলাদেশ প্রতিদিনের অনলাইনেও রয়েছে এবং সেটি নাজমুল হুদার ফেসবুক পাতায়ও শেয়ার করা রয়েছে। এটি ছবিসহ একটি সরেজমিন প্রতিবেদন, যেখানে পুলিশ, বিজিএমইএ নেতা সহ নানা তরফের বক্তব্য যুক্ত রয়েছে। রয়েছে আশুলিয়ায় মোতায়েন করা বিজিবি'র টহল দলের ছবিও।
প্রসঙ্গটি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের নজরে আনা হলে তিনি বিবিসি বাংলাকে বলেন, "সেখানে এখন অনেকগুলো গার্মেন্টস বন্ধ, এটাইত সত্যি ঘটনা? সেখানে অনেকগুলো ঘটনা ঘটছে, এটাইতো সত্যি ঘটনা? ঘটনা তুলে ধরাই একটি সংবাদপত্রের কাজ। আমরা সেই ঘটনাবলীই তুলে ধরেছি। এখানে একটি বাড়তি ইনফরমেশনও (তথ্য) ছিল না, যেটার মধ্যে থেকে ঘটনা বহির্ভূত উস্কানি আসতে পারে"।
নাজমুল হুদাকে গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের সংবাদপত্র ও স্বাধীন মতামতের প্রতি হামলা বলে উল্লেখ করেন নঈম নিজাম। তিনি অনতিবিলম্বে নাজমুল হুদার মুক্তি দাবি করেন।
২০১৩ সালে রানা প্লাজা ধসে পড়বার আগের দিনই ভবনটির ফাটলের ছবি তুলে এবং মালিক সোহেল রানার বক্তব্য নিয়ে একুশে টেলিভিশনে একটি টেলিভিশন প্রতিবেদন করেছিলেন নাজমুল হুদা, যেটি রানা প্লাজা ধসের পর দেশে ও বিদেশে সোরগোল ফেলে দেয় এবং হুদার ব্যাপক পরিচিতি এনে দেয়। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এর আগেও তার বিরুদ্ধে উস্কানি দেবার অভিযোগ উঠেছে। সূত্র:বিবিসি।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


