English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ০০:৫০

আগামীবছর স্কুল ছুটি থাকবে ৮৫ দিন

অনলাইন ডেস্ক
আগামীবছর স্কুল ছুটি থাকবে ৮৫ দিন

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭ সালে মোট ৮৫ দিন ছুটি থাকবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৭ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়া মোট ৮৫ দিন ছুটি থাকবে। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি এই ৮৫ দিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৬ থেকে ২২ জুলাইয়ের মধ্যে অর্ধ-বার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা নিয়ে ৫ আগস্টে ফল প্রকাশ করতে হবে। আর ১১ থেকে ২৮ অক্টোবরের মধ্যে নির্বাচনী পরীক্ষা নিয়ে ৫ নভেম্বর প্রকাশ করতে হবে।   এ ছাড়া ২৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বর ফল প্রকাশ করতে হবে। ১ জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু হবে। কোনো পরীক্ষার সময়কাল ১৪ দিনের বেশি হবে না। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে বার্ষিক পরীক্ষার উত্তরপত্র এক বছর সংরক্ষণ করতে হবে।   পাবলিক পরীক্ষা ছাড়া অন্য সব পরীক্ষার প্রশ্ন নিজ বিদ্যালয়ের শিক্ষকদের প্রণয়ন করতে হবে। কোনো অবস্থাতেই প্রশ্ন কিনে পরীক্ষা নেয়া যাবে না।