English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ২২:১০

প্রধানমন্ত্রীর হাতে আইটিইউ পুরস্কার হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর হাতে আইটিইউ পুরস্কার হস্তান্তর

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের জন্য বাংলাদেশকে দেয়া আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড পুরস্কারটি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম পুরস্কারটি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

গত ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড- এ বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন তারানা হালিম।

বাংলাদেশ প্রথমবারের মতো টেলিকম ওয়ার্ল্ড-এর প্রদর্শনীতে অংশগ্রহণ করে এবং টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও অন্যান্য সামাজিক খাতে নিজেদের সার্বিক অগ্রগতি তুলে ধরেন।