English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ১৭:২৭

ইংলিশ মিডিয়াম স্কুলও ভ্যাট মুক্ত

নিজস্ব প্রতিবেদক
ইংলিশ মিডিয়াম স্কুলও ভ্যাট মুক্ত

ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে বাংলা মাধ্যমের মত ইংরেজি মাধ্যমও ভ্যাট মুক্ত হলো।

সোমবার (১২ ডিসেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো: মজিবুর রহমান মিয়া সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশনের ওপর ২০১২ সালে সরকার ৪ দশমিক ৫ শতাংশ করারোপ করা হয়। ২০১৫ সালে তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবীম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকরা গত বছর ১৬ সেপ্টেম্বর রিট দায়ের করেন। এ রিটের শুনানি নিয়ে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট ভ্যাট আরোপ স্থগিত করে এবং পাশাপাশি রুলও জারি করে। ওই রুলের ওপর শুনানি শেষে আজ এ রায় দেয় আদালত।