English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ১৪:৪১

সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি
ঢাকা: মেডিকেল চেক-আপের জন্য ছয় দিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। 
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশ কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাণ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। আগামী ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।