English Version
আপডেট : ১০ অক্টোবর, ২০১৬ ১৩:২৩

কূটনৈতিক এলাকায় আরও ৫০০ সিসি ক্যামেরা

অনলাইন ডেস্ক
কূটনৈতিক এলাকায় আরও ৫০০ সিসি ক্যামেরা

গুলশানের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আরও ৫০০ ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। আগামী নভেম্বরের মধ্যেই গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন এলাকায় এসব ক্যামেরা স্থাপন করা হবে বলে রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার ডিএনসিসি ভবনে মেয়র আনিসুল হকের সভাপতিত্বে গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত (এলওসিসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নতুন ৫০০ সিসি ক্যামেরা স্থাপন এ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করেন মেয়র আনিসুল হক।

‘নিরাপদ ঢাকা’ গড়তে আগামীতে ডিএনসিসির সবগুলো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও সভায় জানান তিনি।

সভায় এলওসিসির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার খন্দকার লুৎফুল কবির, ডিএমপির গুলশান জোনের ডিসি এসএম মোস্তাক আহমেদ খান উপস্থিত ছিলেন।