English Version
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৬:২৮

সন্ত্রাসী অর্থায়নে বাংলাদেশকে ঝুঁকিমুক্ত ঘোষণা এপিজে’র

অনলাইন ডেস্ক
সন্ত্রাসী অর্থায়নে বাংলাদেশকে ঝুঁকিমুক্ত ঘোষণা এপিজে’র

এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজে) বাংলাদেশকে সন্ত্রাসী অর্থায়ন এবং মানিলন্ডারিং-এ ঝুঁকিমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ (এপিজে) অব মানিলন্ডারিং এর সর্বশেষ রিপোর্টে এ খবর জানা যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে বুধবার অনুষ্ঠিত এপিজে’র ১৯তম বার্ষিক সভায় ‘মিউচুয়াল ইভালুয়েশন রিপোর্ট’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

বাংলাদেশ ব্যাংক (বিবি) এই রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, এপিজে’র চূড়ান্ত ইভালুয়েশন এবং এর ফাইনাল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন ঝুঁকিমুক্ত দেশ।

রিপোর্টে দেখা যায়, নরওয়ে এবং শ্রীলংকার চেয়ে, এমনকি অস্ট্রেলিয়া ও অনেক উন্নয়নশীল দেশের চেয়েও বাংলাদেশ এ ক্ষেত্রে অনেক ভাল অবস্থানে রয়েছে। রিপোর্টে বলা হয়, সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের বিরুদ্ধে অভিযান আন্তর্জাতিক মানের। সভায় এপিজে’র সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সন্ত্রাসী অর্থায়ন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।