English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫২

মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির জট, দুর্ভোগে মানুষ

অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির জট, দুর্ভোগে মানুষ

যানবাহনের অত্যাধিক চাপ ও মেঘনা গোমতী সেতুর উপর কাভার্ড ভ্যান বিকল হওয়ায় টানা দ্বিতীয় দিনের মত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে উভয় দিকে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে দীর্ঘ সময়ে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের ।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সার্জেন্ট মো: কামরুজ্জামান রাজ জানান, ঈদ আসন্ন হওয়ায় মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েকগুন বেড়ে গেছে ফলে যানবাহনের অত্যাধিক চাপে সৃষ্টি হচ্ছে যানজটের। এছাড়াও মেঘনা-গোমতী সেতুর উপর মালবাহী কাভার্ড ভ্যান বিকল হওয়ায়  ও যানজট সৃষ্টির কারণ। মহাসড়কের দাউদকান্দি অংশেও যানজট থাকায় যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে যানজট নিয়ন্ত্রণে সর্বাত্তক চেষ্টা করছে পুলিশ।

এদিকে যানজটে দীর্ঘ সময়ে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের। তাদের অনেকে আবার যানজট নিয়ন্ত্রণে পুলিশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার বলছেন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার যে আনন্দ আছে তাতে এই দুর্ভোগ কিছুই না।