English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৪

মাদারীপুরে কোরবানির পশুর জবাই বিযয়ক সভা

অনলাইন ডেস্ক
মাদারীপুরে কোরবানির পশুর জবাই বিযয়ক সভা

‘নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই দিব, পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন রাখবো’ এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদারীপুর পৌরসভার আয়োজনে আসন্ন কোরবানির পশুর জবাই ও বর্জ অপসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ত্ব করেণ পৌরসভার মেয়র জনাব, খালিদ হোসেন ইয়াদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হালিম তালুকদার, মরিরুজ্জামান আক্তার, জাকির হোসেন, সিদ্দিক তালুকদার, আলী আজগর বেপারী, সিরাজুল ইসলাম, বিপ্লব হাওলাদার, সায়েদা সালমা, ফলক আরা শাহিন, পৌরসভার আবাসিক চিকিৎসক ডা. হরষিত বিশ্বাস, সাংবাদিক সাগর হোসেন তামিম প্রমুখ।

এ সময় পৌরসভার নির্ধারিত ৯টি ওয়ার্ডের ৬৬টি স্থানে কোরবানির পশু জবাই করার জন্য পৌর বাসিকে আহবান জানানো হয়।ম