English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৩

কুয়াকাটার লেম্বুর বনে অজ্ঞত যুবকের লাশ

অনলাইন ডেস্ক
কুয়াকাটার লেম্বুর বনে অজ্ঞত যুবকের লাশ

কুয়াকাটা সৈকতের লেম্বুর চরে জঙ্গল থেকে হাত পা বাঁধা অবস্থায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে এক অজ্ঞতনামা  যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে পটুয়াখালী হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি।

মহিপুর থানার এস আই মনিরুজ্জামান জানান, হাত দু’টো পিছন দিকে বাধা অবস্থায় জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। লাশটির পরনে জিন্সের প্যান্ট ও গায়ে স্যান্ডো গেঞ্জি রয়েছে। ৫/৬ পূর্বে কে বা কারা খুন করে ফেলে রেখেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা।

তবে স্থানীয়দের ধারনা কুয়াকাটায় বেড়াতে আসা কোন পর্যটকের লাশ হতে পারে।

মহিপুর থানার ওসি মাকসুদুর রহমান বলেন, তদন্ত ছাড়া এখনই অনুমান করা যাচ্ছে না যে কি কারনে খুন করা হয়েছে। আপাতত লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।