English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩০

বলেশ্বর নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ : জেলেদের মুখে হাসি

অনলাইন ডেস্ক
বলেশ্বর নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ : জেলেদের মুখে হাসি

উপকূলীয় বলেশ্বর নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। ইলিশ ধরার ভরা মৌসুমে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় জেলে ও পাইকারদের মুখে হাঁসি ফুটছে। দীর্ঘ দিন ধরে ইলিশের দেখা না পাওয়ায় অলস সময় কাটানোর পর ইলিশ কেনা-বেচায় ফের জমজমাট হয়ে উঠছে আড়ৎগুলোতে। দেরিতে হলেও জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলেদের আহরণকৃত মাছ চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে।

বলেশ্বর নদের তীরবর্তী জেলে সাইদুল তালুকদার জানান, গত কয়েক মাস ধরে ইলিশের দেখা মেলেনি। এতে ঋণের দায় ও আড়ৎদারের দাদন নিয়ে দুঃচিন্তায় ছিলাম। এখন জাল ফেললেই মিলছে মাঝারি ও বড় সাইজের রুপালী ইলিশ। পর্যাপ্ত ইলিশ ধরা পরায় ঋণের বোঝা হয়তো কিছুটা কমানো সম্ভব হবে।

বড়মাছুয়ার জেলে মিলন জানান, জালে ইলিশ বেশি ধরা পরলেও বেশি লাভবান হচ্ছেন আড়ৎদাররা। জেলেরা আড়ৎদারদের কাছ থেকে দাদন নিয়ে বাধ্য হয়ে কম মূলে ইলিশ বিক্রি করতে বাধ্য হচ্ছে।

ইলিশ আড়ৎদার ফারুক জানান, সামনে ঈদুল ফিতর থাকায় মাছের প্রতি ক্রেতাদের চাহিদা তুলনামূলক কম। তাই বড় ইলিশ পাইকারী প্রতি কেজি ৫’শ থেকে ৭’শ ও ছোট ইলিশ (ঝাটকা) ২’শ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন সময়ের কণ্ঠস্বরকে জানান, বৃষ্টিপাতের ফলে নদীর পানি ও গভীরতা বৃদ্ধি পাওয়ায় সাগর থেকে ইলিশ নদীতে আসছে। এ কারণে জেলেদের জালে প্রচুর রূপালি ইলিশ ধরা পড়েছে।

মঠবাড়িয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার মিরুখালী স্কুল এন্ড কলেজ ও নূর জাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে “আনোয়ারা বেগম” “মাকসুদা খানম” ও “মরহুম হোসেন আলী খান” স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশন এর সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোঃ আবু হানিফ।

এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নূর জাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, মিরুখালী স্কুল এন্ড কলেজের পিটিএ কমিটির সভাপতি ও ইউনিয়ন আ’লীগ এর সভাপতি বজলুর রহমান খান, আ’লীগ নেতা মুকীত খান ফরুক, সহকারী শিক্ষক আঃ রাজ্জাক মাহবুব আলম খান প্রমূখ।