English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:২৯

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। পাটুরিয়ার দুর্বিপাক আর ঢাকার পথে গরুর ট্রাকের চাপে প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে মঙ্গলবার গভীর রাত থেকে থেমে থেমে চলছে যানবাহন।

এদিকে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ঢাকার দিকে তীব্র এ যানজটে দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।

টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এরশাদুল হক জানান, পাটুরিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা আসছে। এছাড়া কোরবানির মৌসুমে উত্তরবঙ্গ থেকে গরু ভর্তি অনেক ট্রাক ঢাকার দিকে যাচ্ছে। এ কারণে রাত থেকে এ সড়কের ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে।

পরিস্থিতিনিয়ন্ত্রণে আনতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।