English Version
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৮

‘কাসেমের শেষ ইচ্ছা ছিল নিখোঁজ ছেলেকে দেখা’

অনলাইন ডেস্ক
‘কাসেমের শেষ ইচ্ছা ছিল নিখোঁজ ছেলেকে দেখা’

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী তার শেষ ইচ্ছে হিসেবে নিখোঁজ ছেলে মীর আহমেদ বিন কাসেমের সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

শনিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার সঙ্গে স্বজনদের শেষ সাক্ষাতের পর কারাগার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।

আয়েশা খাতুন বলেন, তিনি (মীর কাসেম) বলেছেন আমি আমার ছেলের (মীর আহমেদ বিন কাসেম) সঙ্গে দেখা করতে চাই। আমি এখনও অপেক্ষায় আছি। আমার বিশ্বাস সে আমার সঙ্গে দেখা করতে আসবে।

মীর কাসেম সুস্থ্য ও স্বাভাবিক আছেন উল্লেখ করে তার স্ত্রী বলেন,  তিনি (মীর কাসেম) বলেছেন আমি মৃত্যুকে ভয় পাই না।

মীর কাসেমের পরিবার ও স্বজনসহ মোট ৪৭ জন শনিবার বেলা ৩.৩৫ টায় দিকে শেষ সাক্ষাতের জন্য কারাগারে পৌঁছান। দুই দফায় ১৯ জন করে মোট ৩৮ জন সদস্যের সঙ্গে দেখা করেন মীর কাসেম।  এরপর সন্ধ্যা ৬.৩৫ টায় মিনিটে সাক্ষাত শেষে কারাগার থেকে বেরিয়ে আসেন তার পরিবারের সদস্য ও স্বজনরা।