English Version
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৫

‘কুয়াকাটা সৈকতে টেকসই বাঁধ নির্মান হবে’

অনলাইন ডেস্ক
‘কুয়াকাটা সৈকতে টেকসই বাঁধ নির্মান হবে’

পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেড়শ কোটি টাকা ব্যয়ে কুয়াকাটায় টেকসই বাঁধ নির্মানের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে এ কাজ শুরু করা হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে কুয়াকাটা সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এ বিষটিকে প্রাধান্য দিয়ে বেরিবাধ উচু করা হচ্ছে। আর নতুন করে যাতে সী-বীচ না ভাংঙ্গে এ জন্য সেই দিকে বিশেষ নজর দেয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পানি উন্নয়ন বোর্ড বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী সাজেদুর রহমান সরদার ,কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার সাদিকুর রহমান, কুয়াকাটা পৌরসভার মেয়র আ.বারেক মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদের মালিকানাধীন আবাসিক হোটেল কুয়াকাটা গ্রান্ড এন্ড রিসোর্টে  ওঠেন। সেখানে তিনি লাঞ্চ করেন। বিকেল ৫টায় কুয়াকাটা ত্যাগ করার কথা রয়েছে।