ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
নৈশপ্রহরী নিয়োগে গোপনতা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগে গোপন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । সম্মিলিত দীঘারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এই পদে একজনকে নিয়োগ দিতে ২৫ আগষ্ট পরীক্ষা নেওয়ার জন্য চিঠি দেয়া হয়।
পরে অজ্ঞাত অজুহাতে সেই দিন পরীক্ষা হবে না জানিয়ে দিয়ে মাত্র ২ দিন পর ২৭ আগষ্ট গোপনে পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা।
আবেদনকারীরা বলছেন, গোপনে পরীক্ষা নেওয়ায় সেখানে উপস্থিত ছিল ৩৩ শতাংশ আবেদনকারী। ৮ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র ৩ জন। যাদের একজন আছেন মূলপ্রার্থী, অপর দুজন ছিলেন মূলপ্রার্থীর সহযোগি। তারা দুজনই মার্ষ্ট্রাস শেষ করেছেন। মূল আবেদনকারী অষ্টম শ্রেণী পাশ করেছেন। নিয়োগকৃত পদও অষ্টম শ্রেণী পাশের।
আবেদনকারীদের একজন দীঘারপাড়া গ্রামের সামিনুর ইসলাম জানান, সম্প্রতি তাদের গ্রামের সম্মিলিত দীঘারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে একজন নৈশপ্রহরী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারা ৯ জন আবেদন করেন। যার মধ্যে একজনের আবেদন বাছাই করা কালে বাতিল হয়েছে।
বাকি ৮ জনকে নিয়োগ কমিটির সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম ফারুক পরীক্ষায় অংশ নিতে চিঠি দেন। চিঠিতে ২৫ আগষ্ট সকাল ১০ টায় ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে উপস্থিত হতে বলেন। তারা সেভাবে প্রস্তুতি নেন।
কিন্তু ওই দিনই সকালে তাদের জানানো হয় বিশেষ কারণে আজ পরীক্ষা হবে না, পরীক্ষার দিন এবং সময় পরে জানানো হবে। ২৭ আগষ্ট শনিবার দুপুরে প্রতিবেশিদের মুখে শুনতে পায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পরীক্ষা নেওয়া হচ্ছে।
এই শুনে ছুটে গেলে তারা জানায়, পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা তিনজন অংশ নিয়েছেন।
তিনি জানান, অন্যদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে তারাও কিছুই জানেন না বলে জানান। তাদের গোপন করে পরীক্ষা নেওয়ায় অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন।
অপর এক আবেদনকারী নাম প্রকাশ না করে জানান, তিনজন পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের মধ্যে দীঘেরপাড়া গ্রামে রিপন মিয়া মূলপ্রার্থী। সে অষ্টম শ্রেণী পাশ করে এই চাকুরীর জন্য আবেদন করেছেন।
অন্য দুজনের একজন জাহিদ হোসেন লষ্কর হিসাব বিজ্ঞানে ও তাপস কুমার রাষ্ট্র বিজ্ঞানে মার্ষ্ট্রাস করেছেন। তারা রিপন মিয়ার সহযোগিতা করতে গিয়েছিলেন। তিনজনের কম উপস্থিত থাকলে নিয়োগ পরীক্ষা কোরাম পূরণ হবে না এই কারনে তাদের দিয়ে আবেদন করানো এবং গোপন পরীক্ষায় অংশ নিতে নিয়ে যাওয়া হয়েছিল।
অবশ্য ওই দুইজনের একজন স্বীকার করেছেন তিনি প্রক্সি দিতে গিয়েছিলেন। তারা মার্ষ্ট্রাস পাশ করে এই চাকুরী করবেন না।
তিনি জানান, মৌখিক পরীক্ষা নেওয়ার সময় তাদের ২/৪ টি কথা শুনে ছেড়ে দেওয়া হয় হয়েছে। আর মূলপ্রার্থীর ২০ মিনিট ধরে প্রশ্ন করা হয়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারের সঙ্গে কথা বললে তিনি জানান, গোপনে পরীক্ষা নেওয়া হচ্ছে এটা ঠিক নয়। ২৫ আগষ্ট চিঠি দেওয়া হলেও তাদের সমস্যা থাকায় প্রধান শিক্ষকে তারিখ পরিবর্তন করতে বলা হয়েছিল। সেই পরিবর্তীত তারিখ ২৭ আগষ্ট তার দপ্তরে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আবেদনকারীদের পরিবর্তিত তারিখ ও সময় মৌখিক ভাবে জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক।
অবশ্য প্রধান শিক্ষক মো. এনাম ফারুক জানালেন, তিনি সবাইকে মৌখিক ভাবে নতুন তারিখ ও সময় জানিয়েছেন। উপস্থিতির হার অর্ধেকের কম এর বিষয়ে তারা উভয়ই জানান, এটা আবেদনকারীদের বিষয়। এক্ষেত্রে তাদের কিছু করার নেই।
ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকছেদুল ইসলাম জানান, এভাবে মুখে মুখে জানিয়ে পরীক্ষা নেওয়া ঠিক নয়। তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


