English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৬ ১২:০৬

চাঁদের গাড়ী উল্টে ৩ জনের মৃত্যু

আল-মামুন
চাঁদের গাড়ী উল্টে ৩ জনের মৃত্যু

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে স্কুল ছাত্রীসহ নিহত ৩ জন। আর আহত হয়েছে ২০ জন যাত্রী।

বৃহস্প্রতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে মানিকছড়ি উপজেলার সুদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। দূর্ঘটনার পর থেকে গাড়ীর চালক পলাতক রয়েছে।

ঘটনাস্থলেই নিহতরা হচ্ছে- ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও মৃত. লবা ত্রিপুরার মেয়ে অঞ্জনা ত্রিপুরা (১৫) ও কমলাপতি ত্রিপুরা (৫৫)। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয় বলে জানা গেলেও তার নাম বা পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বাটনাতলী থেকে নেপচুন চা বাগানগামী চাঁদের গাড়ি (ঢাকা-ঘ-৮৯৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান ও প্রায় ২০ জন আহত হন।

আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও আশংকাজনক অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হলে আশংকা জনক অরো একজন মারা যান।

এ ঘটনায় আহত অন্যরা হলেন- অমলচন্দ্র ত্রিপুরা (১৫), চন্দ্রারাণী ত্রিপুরা (১৪), সুরুকুমার ত্রিপুরা (৩০), খিরন্দ্রী ত্রিপুরা (৪০), কুলিন্দা ত্রিপুরা (৩৫), মনিবালা ত্রিপুরা (১৫), ফুলমালা ত্রিপুরা (১৫), মালা ত্রিপুরা (২৫), শান্তু ত্রিপুরা (৩৫), শোভারাণী ত্রিপুরা (১৫), কিরণমালা ত্রিপুরা (৩০), পুলিন্দ্র ত্রিপুরা (১৫), পুতলি ত্রিপুরা (১৬), মহালী ত্রিপুরা (৩০), জ্যোতি ত্রিপুরা(১৭)। এরা সকলেই নেপচুন চা-বাগানের শ্রমিক বলে জানা গেছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিংবা আহতদের কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।