English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৮:৩৯

হাতি দিয়ে নড়াইলে চাঁদাবাজি

অনলাইন ডেস্ক
হাতি দিয়ে নড়াইলে চাঁদাবাজি

শুর পেঁপিয়ে চাঁদা দাবি করছে হাতি। ফলে ভয়ে ওই এলাকার রাস্তায় যানবাহন চালকসহ দোকান মালিকরা চাঁদা দিতে বাধ্য হচ্ছে হাতিকে। এ যেন এক নতুন উপদ্রপ বলে জানান স্থানীয়রা।

এর আগে নড়াইলে শহর এলাকার বন্যা নিয়ন্ত্রন বাঁধে ওই হাতিটিকে রাখা হয়েছিল। পার্শ্ববর্তী এলাকার কলার গাছগুলো হাতির খেয়ে ফেলেছে। কলেজ মোড় বাজারসহ বিভিন্ন হাট-বাজারে শনিবার দোকানিরা হাতিকে ১০ থেকে ২০ টাকা চাঁদা দিতে বাধ্য হয়েছে।

শুধু চাঁদাই নয়, পথচারীরা তার গর্জনে ভয়ে আতংকিত হয়ে পড়তে দেখা গেছে। তবে বগুড়া জেলার মহাস্থান এলাকার  জনৈক মেহেদী ‘সুন্দরমালা’ নামের হাতির পরিচালক হাতির খাবার সংগ্রহ অজুহাতে হাতিকে দিয়ে এই চাঁদাবাজি শুর“ করেছে।

এছাড়া সে গ্রামে-গঞ্জের কলারগাছগুলো হাতির খাদ্য হিসেবে নিচ্ছে।

হাতির পরিচালনকারি জানান, এভাবেই আমরা হাতি ও আমাদের খাওয়া খরচ চালাই। যে হাট-বাজার এলাকায় হাতি যায় সেখানেই মানুষের সমাগম ঘটে এবং বিনা পয়সায় তাদের বিনোদন ও হাতি দেখার সুযোগ করে দিতেই তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন।