English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৮:২৮

‘জিপিএ ৫ প্রাপ্তির সেরা ঢাকা বোর্ড’

এমএজামান
‘জিপিএ ৫ প্রাপ্তির সেরা ঢাকা বোর্ড’
এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে অন্যান্য বছরের মতো এবারও সেরা হয়েছে ঢাকা বোর্ড। এবার ঢাকা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৮৯৩ জন।

এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার (১৮ আগস্ট)  দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এবার আট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭২.৪৭ শতাংশ। দশ বোর্ডে গড় পাসের হার ৭৪.৭০ শতাংশ।

এবার সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ডে। এ বোর্ডে পাশের হার ৬৪.৪৯ শতাংশ। আর সর্বোচ্চ পাশের হার যশোর বোর্ডে। এর হার ৮৩.৪২ শতাংশ।

ঢাকার বেশি জিপিএ-৫ পাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সকলের পছন্দের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত। এখানে ভাল ছাত্ররা বেশি, লেখাপড়া ভাল হয়। এখানে শিক্ষার্থীদের জিপিএ-৫ বেশি পাওয়া স্বাভাবিক।’

এছাড়া পাসের হার ঢাকা বোর্ডে ৭৩.৫৩, রাজশাহী বোর্ডে ৭৫.৪০, সিলেট বোর্ডে ৬৮.৫৯, দিনাজপুর বোর্ডে ৭০.৬৪, বরিশাল বোর্ডে ৭০.১৩, কুমিল্লা বোর্ডে ৬৪.৪৯ ও চট্টগ্রাম বোর্ডে ৬৪.৬০ শতাংশ।

অপরদিকে জিপিএ-৫ রাজশাহী বোর্ডে ৬ হাজার ৭৩, দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৮৯৯, যশোর বোর্ডে ৪ হাজার ৫৮৬, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ২৫৩, কুমিল্লা বোর্ডে এক হাজার ৯১২, বরিশাল বোর্ডে ৭৮৭ ও সিলেট বোর্ডে এক হাজার ৩৩০ জন জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা বোর্ডের অধীনে ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৩২৫ জন জিপিএ-৫ পেয়েছে।