English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৬ ১৫:২৫

মদিনায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
মদিনায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে রেহান উদ্দিন (৭৩) নামের বাংলাদেশি এক হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রেহানের মৃত্যু হয়। রেহান উদ্দিনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানার কাশকামা গ্রামে।

মদিনার হজ কর্মকর্তা হামিদুর রহমান বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, রেহান উদ্দিনের পাসপোর্ট নম্বর বি কে ০২০৪৬৯১। পরিচয়পত্র (আইডি) নম্বর ০৩৭৬২০৮।

রেহান উদ্দিনসহ সৌদিতে এ পর্যন্ত চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় দুজন, মদিনায় একজন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়।