English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৬ ১৯:০৩

বালেক করবে কুরবানির পশু জবাই

অনলাইন ডেস্ক
বালেক করবে কুরবানির পশু জবাই

কুরবানির ঈদ সময় ১৮ বছর বয়স হয়নি এমন কেউ পশু জবাই করতে পারবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় এমন নির্দেশনার কথা উল্লেখ করে বলছে যাদের বয়স এর চেয়ে কম তারা পশু জবাইয়ের অনুমতি পাবে না।

সচিবালয়ে এক সভার পর স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সাংবাদিকদের জানান নির্দেশনাটি আগে থেকেই দেয়া থাকলেও এবার ঈদে এটি কঠোরভাবে প্রয়োগ করা হবে।

কুরবানির পশু জবাই ও বর্জ্য অপসারণ নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

পরে সচিব বলেন, "অপ্রাপ্তবয়স্ক কাউকে যেন কুরবানির কাজে অংশ না লাগানো হয় সেজন্য অনুরোধ করছি"।

সচিব জানিয়েছেন ১১ সিটি কর্পোরেশনে ২ হাজার ৯৪৩ টি নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য ৮৮৫ জন ঈমাম ও প্রায় সাড়ে ১২ হাজার কসাই থাকবেন। জেল পর্যায়েও পশু জবাইয়ের স্থানে ঈমাম ও কসাই থাকবে।

তিনি নির্ধারিত স্থানে এনে পশু জবাইয়ের জন্য সবাইকে অনুরোধ জানান।