ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
৩ ছাত্রের মৃত্যুর ময়নাতদন্ত পেলেই ব্যবস্থা: সিদ্দিকুর
নড়াইলে কওমি মাদ্ররাসায় খাবারের বিষক্রিয়ায় তিন ছাত্রের মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের অপেক্ষায় আছে প্রশাসন। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর ‘প্রকৃত কারণ’ জানা যাবে। এবং সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, আমাদের এখানে টেকনিক্যাল কোনো সুবিধা নেই। তাই ঢাকা থেকে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পাওয়ার পর কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে। সেই লক্ষ্য খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এছাড়া মৃত ৩ ছাত্রের পরিবারকে রোববার (৩১ জুলাই) ২০ হাজার টাকা করে টাকা দেয়া হবে।
এদিকে, নড়াইল সদর হাসপাতালের ডোম ছুটিতে থাকায় প্রায় ৩৪ ঘণ্টা পর শুক্রবার সকাল ১০টার দিকে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে জুম্মার নামাজ শেষে নিজ নিজ গ্রামে তাদের দাফন করা হয়।
সিভিল সার্জন ডাঃ তারেক মোহাম্মদ শফি জানান, হাসপাতালের ডোম আজগর আলী ছুটিতে নড়াইলের বাইরে থাকায় যথাসময়ে ময়নাতদন্ত সম্ভব হয়নি। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সঞ্জিত সাহা বলেন, আমরা আলামত সংগ্রহ করেছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ায় ৩ ছাত্রের মৃত্যু হয়েছে।
মাদ্ররাসার তত্ত্বাবধায়ক আব্দুল কাদের জানান, অসুস্থ ১৮জন এখন শংকামুক্ত। সবাই সুস্থ হয়ে উঠছেন।
জানা যায়, খাবার খেয়ে গত বুধবার (২৭ জুলাই) গভীর রাতে সদর উপজেলার শিমুলিয়া এলাকায় অবস্থিত জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদীয়া কওমিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রাবাসে ৩ ছাত্রের মৃত্যু হয়। মাদ্ররাসার বাবুর্চি ওমেদ আলি বুধবার সন্ধ্যায় শাপলা এবং পটলের তরকারি রান্না করে রেখে যাওয়ার পর রাত ৯টার দিকে সেই খাবার খেয়ে এক শিক্ষকসহ ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। খাবারের সময় লজিং বাড়ি থেকে টিফিন বাটিতে করে আনা অন্য ছাত্রদের খাবার এবং ছাত্রাবাসের রান্না করা খাবার ভাগাভাগি করে খেয়ে নেন তারা।
পরে গভীর রাতে নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে এনামুল হক (১৬) ও একই গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল এবং ভদ্রবিলার পাঁচুড়িয়া গ্রামের মুকিদের ছেলে আলিফের (৮) মৃত্যু হয়।
এ ঘটনায় এক শিক্ষকসহ আরো ১৭ ছাত্র অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা জানান, কী কারণে তাদের মৃত হয়েছে, বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা এ ঘটনার সঠিক তদন্ত দাবি করছি।
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ছাত্রদের মৃত্যুর বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এদিকে, মৃত্যু তিন ছাত্রের পরিবারে এখনো চলছে শোকের মাতম।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


