English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৬ ১২:০০
সুন্দরগঞ্জে পানিবন্দি ৬২ হাজার পরিবার

বন্যায় তলিয়েছে ৪২ শিক্ষ প্রতিষ্ঠান

নুরে শাহী আলম
বন্যায় তলিয়েছে ৪২ শিক্ষ প্রতিষ্ঠান

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় তলিয়ে যাওয়া ৪২ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ হয়ে পড়েছে।

উপজেলার নিচু এলাকাসহ চরাঞ্চলের ৬২ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গৃহপালিত পশু-পাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন বানভাসি মানুষ।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চরাঞ্চলের ৪২ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠায় কর্তৃপক্ষ পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। বানভাসি মানুষগুলো ঘরের ঠুঁইয়ে, উঁচু স্থানে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গৃহপালিত পশুপাখি নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন  করছেন।

সরকারিভাবে এ পর্যন্ত ১শ মেট্রিকটন চাল ও ১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যায় প্লাবিত হয়ে ১শ হেক্টর বীজতলা এবং ৮০ হেক্টর সবজি ক্ষেত নিমজ্জিত হয়ে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, সরকারিভাবে যে পরিমান বরাদ্দ দিয়েছে তা বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া আরও চাহিদাপত্র পাঠানো হয়েছে।