English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৬ ২০:০৬

‘চেষ্টা করি বাংলাদেশকে পজিটিভভাবে ধরতে’

এমএজামান
‘চেষ্টা করি বাংলাদেশকে পজিটিভভাবে ধরতে’

বসুন্ধরা গ্রুপ, ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ ও নিউজটোয়েন্টিফোরের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, আমরা সবর্দা চেষ্টা করি বাংলাদেশকে পজিটিভভাবে ধরতে। বিদেশিরা যাতে মনে করে বাংলাদেশ পজিটিভলি চলছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল গুলনকশায় ‘নিউজ টোয়েন্টিফোর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনের মাধ্যমে আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো নিউজ টোয়েন্টিফোর।

অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বিনিয়োগ করতে হবে। বিদেশে বিনিয়োগ করতে হবে। আপনারা দোয়া করবেন, মানুষের সেবা, জনগণের সেবা, দেশের সেবা, সর্বোপরি মানুষের উন্নয়নের জন্য সব করতে পারি।

তিনি অারো বলেন, বাংলাদেশের সবার কাছে অামি দোয়া চাইবো, যেন মিডিয়ার মাধ্যমে এ দেশকে এগিয়ে নিতে পারি। পজিটিভ বাংলাদেশ গড়তে পারি। শিল্পায়নের বাংলাদেশ গড়তে পারি বলে জানান তিনি।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সংসদ সদস্য শামীম ওসমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক জামিলুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।