English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৬ ১৯:১৬

‘নিউজ টোয়েন্টিফোর হবে গণমানুষের টিভি’

এমএজামান
‘নিউজ টোয়েন্টিফোর হবে গণমানুষের টিভি’

‘নিউজ টোয়েন্টিফোর’ হবে দেশের গণমানুষের টেলিভিশন চ্যানেল বলে জানান নিউজ টোয়েন্টিফোরের সিইও ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৫টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশায় ২৪ ঘণ্টা নিউজভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নঈম নিজাম বলেন, দর্শক শ্রোতার সঙ্গেই থাকবে চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। এই উদ্বোধনের মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু।  

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময়ে অতিথি হিসেবে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সংসদ সদস্য শামীম ওসমান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক জামিলুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।