English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১৮:০৪

বাংলাদেশ শিপিং করপোরেশন আইন ২০১৬ অনুমোদন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ শিপিং করপোরেশন আইন ২০১৬ অনুমোদন

‘বাংলাদেশ শিপিং করপোরেশন আইন ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ আইনটি ১৯৭০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে আছে। এটা রাষ্ট্রপতির ১০ নম্বর আদেশ বলে বাংলাদেশ শিপিং করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এ আদেশের কয়েকটি সংশোধন আনা হয়েছে। সামরিক-বেসামরিক উভয় আমলেই এ সংশোধন হয়েছে।’

তিনি বলেন, ‘সংশোধনগুলোকে একত্রিত করে বাংলা ভাষায় নতুন একটি আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল আইনের বড় কোনো পরিবর্তন নতুন আইনে করা হয়নি। মূল আইনটিকে ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করা হয়েছে। অল্প কিছু সংযোজন-বিয়োজন করা হয়েছে।’

প্রস্তাবিত আইন অনুযায়ী শিপিং করপোরেশনের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫০ কোটি টাকা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।