ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
গোয়েন্দা জালে আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষক
সন্দেহভাজন কয়েকজন জঙ্গিকে ইংরেজি ভাষা শেখাতে অর্থ জোগানোর অভিযোগে এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে নজরদারিতে এনেছে গোয়েন্দারা। তিনি গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) অধ্যাপক। বেসরকারি ব্যাংকে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট নম্বর থেকে এক শীর্ষ জঙ্গি নেতার অ্যাকাউন্টে এ বাবদ টাকা পাঠানো হয়। সাম্প্রতিক সময়ে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ওই শিক্ষকের বিষয়ে খোঁজখবর শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জঙ্গি বিষয়ে তদন্তকারী সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আইইউটির ওই শিক্ষকের বাসা রাজধানীর তেজগাঁওয়ে। তার অ্যাকাউন্ট (ব্র্যাক ব্যাংক হিসাব নম্বর ......১৪৫০০০০১) থেকে শীর্ষ এক জঙ্গি নেতার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেনের চিত্র উঠে এসেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই টাকা দিয়ে কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে ইংরেজি ভাষা শিক্ষার কোর্সে ভর্তি করার কথা ছিল। ওই শিক্ষকের বিষয়ে অনুসন্ধান চলছে। দ্রুত তার বিষয়ে বিস্তারিত জানা যাবে। তিনি আদৌ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কিনা সেটিও স্পষ্ট হবে অচিরেই। জড়িত থাকলে কীভাবে তাদের কার্যক্রমে যুক্ত হলেন তিনি তাও বের হয়ে আসবে।
বাংলাদেশে দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। একটি চট্টগ্রামে, অন্যটি ঢাকার গাজীপুরে। গাজীপুরের এই প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। গাজীপুরের আইইউটি বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষকও। এমন একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়টিতে সন্দেহজনক আর কোনো কার্যক্রম রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ২০০৯ সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একজন পাকিস্তানিসহ ওই বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে জঙ্গি হামলা পরিকল্পনার অভিযোগ পায় পুলিশ। এরপরই ওই বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা অনুসন্ধান শুরু করে একাধিক সংস্থা। এর আগে নর্থ সাউথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, লেনদেন হওয়া ওই টাকা কোথায় কীভাবে খরচ করা হয়েছে সে বিষয়টি নিয়েও অনুসন্ধান চলছে। সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার সঙ্গে ওই অর্থের যোগসূত্র রয়েছে কিনা সেটিও খুঁজে দেখা হচ্ছে। শীর্ষ ওই জঙ্গি নেতার অ্যাকাউন্টে আরও বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকেও অর্থ জমা হয়েছে। এসব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যের সন্ধানে কাজ করছে গোয়েন্দারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা আমাদের সময়কে বলেন, জঙ্গিবাদের মূল চালিকাশক্তি অর্থ। জঙ্গি সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী প্রতিমাসে চাঁদা দিয়ে থাকে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানও অর্থ দিচ্ছে। এদের আইনের আওতায় আনতে পারলে ব্যাপক সংকটে পড়বে জঙ্গিরা। সেই কাজটি খুবই গুরুত্বের সঙ্গে করা হচ্ছে।
গত শনিবার বিকালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি গিয়াসউদ্দিন আহসান, তার ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগনে আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ওই শিক্ষক ও তার সহযোগীরা গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলাকারীদের আশ্রয় ও হামলা করতে সহায়তা করেন বলে অভিযোগ করেছে পুলিশ।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


