English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৬:৫৪

যারা বিপথে নিচ্ছে তাদের খোঁজা হবে

অনলাইন ডেস্ক
যারা বিপথে নিচ্ছে তাদের খোঁজা হবে

যারা মেধাবী শিক্ষার্থীদের বিপথে নিচ্ছে, তাদের খুঁজে বের করা হবে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গণভবনে জঙ্গিবাদ বিষয়ে সচেতনতা বাড়াতে জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স সময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী অারো বলেন, ‘যারা দেশের উন্নয়ন চায় না তারাই সাম্প্রতিক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র করতে পারে। বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি মহল চক্রান্তে লিপ্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব মোকাবিলা করতে হবে। যাতে শান্তি বজায় থাকে।’

তিনি জঙ্গিবাদ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। দেশের শিক্ষিত পরিবারের সন্তানরা কীভাবে ধর্মান্ধ হয় তা বোধগম্য নয়। ভুল পথে গিয়ে সন্তান প্রাণ দিক, এটা কোনো বাবা-মা চায় না। শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে যেখানে আছেন প্রত্যেককেই নিজ নিজ স্থান থেকে সজাগ থাকতে হবে।’