English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৬:০৯

একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় সাতশ কোটি টাকা

অনলাইন ডেস্ক
একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় সাতশ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের জন্য ব্যয় হবে ৭০০ কোটি ৮ লাখ টাকা।

মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে প্রকল্পগুলোর প্রসঙ্গে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের একনেক সভায় মোট ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৭০০ কোটি ৮ লাখ টাকা। সরকারি তহবিল থেকে এ অর্থ যোগান হবে।

একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো- ৪৪৫ কোটি ৪২ লাখ ব্যয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য বিভিন্ন প্রকার জলযান নির্মাণ প্রকল্প; ৫২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ‘জেলা সদর ও ব্যাটালিয়ন আনসার ও বিডিপির ব্যারাকগুলোর ভৌত সুবিধাদি সম্প্রসারণ’ প্রকল্প; ৮৭ কোটি ৪৬ টাকা ব্যয়ে ‘আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের ই-জুডিশিয়ারী পাইলট প্রকল্প এবং বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাজিপুর, সিরাজগঞ্জ’ প্রকল্প। এছাড়া শিল্প ও শক্তি বিভাগের ’বিসিক শিল্প নগরী, ভৈরব (১ম সংশোধিত) প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৯১ টাকা এবং ‘ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিনোভেশন অ্যান্ড এক্সপানশন (বিএমআরই) অব দ্য এক্সিসটিং ক্লথ প্রসেসিং সেন্টার অ্যাট মাধবদী, নরসিংদী (১ম সংশোধিত) প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৫৮ টাকা।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল–ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম প্রমুখ।