English Version
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১৩:৪৭

'নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ওপর নজরদারি বাড়ানো হবে'

অনলাইন ডেস্ক
'নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ওপর নজরদারি বাড়ানো হবে'

বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ওপর নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দফতরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর করণীয় সর্ম্পকে আলোচনার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।