English Version
আপডেট : ১০ জুলাই, ২০১৬ ১৫:৩০

বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।

আজ রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়েল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও বৈঠকে গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনায় শোক প্রস্তাব আনা হয়েছে।

বৈঠক শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও বাংলাদেশে জঙ্গি তৎপরতা বন্ধে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হবে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরো আধুনিকায়ন করাসহ গোয়েন্দা বাহিনীকে শক্তিশালী করে তোলা হবে।

বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাসহ অনেকে উপস্থিত ছিলেন।