English Version
আপডেট : ১০ জুলাই, ২০১৬ ১৩:১৩

পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে নিশা দেশাই

অনলাইন ডেস্ক
পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে নিশা দেশাই

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে এখন ঢাকায়। আজ রবিবার তিনি ঢাকায় পৌঁছেন।এসময় তাঁর সঙ্গে ছিলেন মার্কিন উপ-সহকারী সচিব সিং আনান্দ।পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে যান এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকে বসেন।হলি আর্টিজানে জঙ্গি হামলা এবং শোলাকিয়ায় পুলিশের ওপর হামলার পর তিনি একটু আগে ভাগেই ঢাকা সফর করছেন।ধারণা করা হচ্ছে এই বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গিবাদের নানা দিক নিয়ে কথাবার্তা হতে পারে।

সফরসূচি অনুযায়ী, আজ দুপুর ১২টায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং দুপুর ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।সফরকালে তিনি ঢাকাকে কী দিশা দেবেন তা জানা যায়নি।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।

বাংলাদেশ থেকে কলম্বো যাবেন নিশা। সেখানে রাজনীতিবিদ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক রাষ্ট্র প্রসঙ্গে কথা বলবেন তিনি।

জানা যায়, এ মাসের শেষে ঢাকা সফরের কথা ছিলো নিশা দেশাইয়ের। তবে  গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যা ও কিশোরগঞ্জে হামলার প্রেক্ষাপটে তার সফর এগিয়ে আনা হয়েছে। সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে।