English Version
আপডেট : ৯ জুলাই, ২০১৬ ২৩:২৬

মেজর পদে সেনাবাহিনীতে আকর্ষণীয় নিয়োগ

অনলাইন ডেস্ক
মেজর পদে সেনাবাহিনীতে আকর্ষণীয় নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী আর্মি মেডিকেল কোরে মেজর পদবিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :

আবেদনের ক্ষেত্র

মেডিসিন স্পেশালিস্ট, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, পেডিয়াট্রিক সার্জন, অর্থোপেডিক সার্জারি, অ্যানেসথেসিওলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট, ওটোলারিঙ্গোলজিস্ট, ডরমিটলজি ও আন্ডার ওয়াটার মেডিসিন, রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, সার্জিকাল অনকোলজিস্ট, নেফরোলজিস্ট, পালমোনোলজিস্ট — যেকোনো একটি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

শিক্ষাগত যোগ্যতা

আর্মি মেডিকেল কোরের জন্য এফসিপিএস, এফআরসিএস, এমএস, এমডি অথবা সমমান ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা

   পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বয়স আগামী ২১ সেপ্টেম্বর-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৪০ বছর হতে হবে। বিবাহিত ও অবিবাহিত বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন পদটিতে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা এক হাজার টাকা আবেদন ফি জমাদানপূর্বক  ১০ জুন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinbangladesharmy.mil.bd) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৬ জুলাই-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ১১ জুন-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :