English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৬ ১১:০৬

কিশোরগঞ্জ ঈদগাহে ককটেল বিস্ফোরনে আহত ৬

অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জ ঈদগাহে ককটেল বিস্ফোরনে আহত ৬

দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

জানা যায়, ঈদের জামাত শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঈদগাহ ময়দানের পাশেই টহলরত পুলিশের ওপর ককটেল ছোড়া হয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সংশ্লিষ্ট এক সূত্রে জানা যয়, ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত এবং আটজন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।