English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৬ ১০:০৭

ঈদগাহে মুখলিত ঈদ শুভেচ্ছায়

অনলাইন ডেস্ক
ঈদগাহে মুখলিত ঈদ শুভেচ্ছায়

নিরাপত্তার কারণে ঈদগাহে প্রবেশে মুসিল্লিদের দীর্ঘ সারি সৃষ্টি হয়। অনেকে মূল মাঠে নামাজ পড়তে পারেননি। অনেকেই ঈদগাহের সামনের রাস্তায় জায়নামাজ, পত্রিকা বিছিয়ে নামাজ পড়তে বাধ্য হয়েছে। আর নামাজ শেষে মুসল্লিদের ঈদের শুভেচ্ছায় মুখলিত ছিল ঈদগাহের ময়দানসহ আসে পাশের এলাকাগুলো।

ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮ টায় শুরু হয়। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এতে ইমামতি করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, আমলা, কূটনৈতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করেন।

ধর্মমন্ত্রী মতিউর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে প্রধান জামাতের অগ্রভাগে নামাজ পড়তে দেখা গেছে। সকাল ৮.৫৫টায় মোনাজতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রধান জামাত। জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

জাতীয় ঈদগাহে মূল প্রবেশ পথে ছিল চারটি আর্চওয়ে। মূল প্রবেশ পাথের উত্তর পাশেই ছিল ডিএমপির নিয়ন্ত্রণ কক্ষ। মহিলাদের জন্য ছিল আলাদা প্রবেশ পথ। সেখানে ছিল দীর্ঘ সারি।