English Version
আপডেট : ৭ জুলাই, ২০১৬ ০৯:৩৮

দুঃখ-বেদনা ভুলে মেতেছে ঈদ আনন্দে

অনলাইন ডেস্ক
দুঃখ-বেদনা ভুলে মেতেছে ঈদ আনন্দে

দুঃখ-বেদনা পেরিয়ে সাম্যের শিক্ষার মহিমায় পবিত্র ঈদুল ফিতর এসেছে। দীর্ঘ এক মাস রোজা পালনের পর বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর পালন করবেন আজ বৃহস্পতিবার।

সবাইকে দ্যপোষ্ঠডটকমের পক্ষ থেকে ঈদ মোবারক।

১৪৩৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার সন্ধ্যাই ঈদ পালনের দিন নির্ধারিত হয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়।

তবে গুলশানের রেস্তোঁরায় নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় ২৮ জনের মারা যাওয়ার ঘটনা এবার ঈদের আনন্দ খানিকটা ম্লান করে দিয়েছে। তার উপর আবার সন্ত্রাসীদের হামলার হুমকিতে জনমনে রয়েছে আতঙ্ক। সঙ্গে কয়েক দিন ধরেই চলছে আষাঢ়ের টানা বৃষ্টি।

এবার ঈদে ৯ দিনের দীর্ঘ ছুটি পেয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য শেষ অফিস গত ১ জুলাই থেকেই শুরু হয়েছিল ঈদের শুভেচ্ছা বিনিময়। সেই থেকে সাক্ষাতে, মোবাইলে, এসএমএসে, ফেসবুকে, মেইলে ঈদের শুভেচ্ছা বিনিয়ম চলছে। শুভেচ্ছা বিনিময় চলবে ঈদের পুরো দিন।

বুধবারের সূর্য ডোবার পরই শুরু হয়ে গেছে শাওয়াল মাস, ঈদের দিন। নতুন পোশাক পড়ে আনন্দে মেতেছে সব বয়সের মানুষ। তবে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দটাই বেশি।