English Version
আপডেট : ৬ জুলাই, ২০১৬ ১৬:৫০

গুলশানে হামলার তদন্ত প্রতিবেদন জমা ২৪ আগস্ট

অনলাইন ডেস্ক
গুলশানে হামলার তদন্ত প্রতিবেদন জমা ২৪ আগস্ট

গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশে করা মামলা তদন্ত করে আগামী ২৪ অাগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত।

বুধবার (৬ জুলাই) ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এই আদেশ দেন।

গত শুক্রবার রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা সন্ত্রাসীরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে।

পরদিন সকালে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমাণ্ডো অভিযান চালানো হয়। অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়। এছাড়া সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে। এ ঘটনায় সোমবার রাতে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করে পুলিশ। কমান্ডো অভিযানে নিহত পাঁচ হামলাকারীসহ অজ্ঞাত কয়েকজনকে ওই মামলায় আসামি করা হয়।