English Version
আপডেট : ২৫ জুন, ২০১৬ ১৭:২০

এসপি বাবুল আক্তারকে ছাড়লেন পুলিশ

অনলাইন ডেস্ক
এসপি বাবুল আক্তারকে ছাড়লেন পুলিশ

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর ডিবি কার্যালয় থেকে তিনি বাসায় ফিরে গেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে বাবুল আক্তারকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের এক উধ্বতন কর্মকর্তা বলেন, ‘ বাবুল আক্তারকে কেউ গ্রেপ্তার করেনি। যেহেতু মামলার বাদি, তাই এই মামলার তদন্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়।

এবং বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তাই  বাবুল আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে নাই?