English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৯:১৬

ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৬ জুন

অনলাইন ডেস্ক
ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৬ জুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী রোববার (২৬ জুন) থেকে। এছাড়া ঈদযাত্রায় স্পেশাল লঞ্চ সার্ভিস চলবে ৩০ জুন থেকে।  

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার।

বিআইডব্লিউটিএ’র সদরঘাটের দায়িত্বে থাকা যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন জানান, ৩০ থেকে ৩৫টি কাউন্টারের মাধ্যমে কেবিনসহ সব ধরনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

২৬ জুন থেকে শুরু হয়ে যতদিন পর্যন্ত টিকিট থাকবে, ততদিন পর্যন্ত বিক্রি চলবে বলে তিনি জানান।